Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:59 pm
মুক্তদেশ

নতুন করে বৃত্তি পরীক্ষা চালুর কথা ভাবছে সরকার

নতুন করে বৃত্তি পরীক্ষা চালুর কথা ভাবছে সরকার

স্কুলগুলোতে নতুন করে বৃত্তি পরীক্ষা চালুর ব্যাপারে সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।

শনিবার (১০ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

Advertisement

ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘শিক্ষকদের যথাযথ সম্মানী দিতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। তাদের যথাযথ মর্যাদা দিতে যা যা করণীয় তা বর্তমান সরকার করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব আজকের শিশু কিশোরদের প্রতিভার উন্মেষ ঘটিয়ে আগামীর জন্য প্রস্তুত করা, যা আমরা করে যাচ্ছি।’

একই অনুষ্ঠানে বাণিজ্যিকিকরণের ফলে বাংলাদেশে শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, ‘দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। শিক্ষকদের নামে যেনতেনভাবে মামলা দেয়ায় স্কুল পরিচালনায় বিঘ্ন ঘটছে৷’

গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘বাণিজ্যিকীকরণের কারণে শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে। অনেকেই জিপিএ ফাইভ পায় কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাসই করতে পারছে না।’

চলতি বছর শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৪ ক্যাটাগরিতে ১৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.