Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:59 pm
মুক্তদেশ

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৪ মার্চ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে। টানা ৭ দিন চলবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, এবারও সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো আগাম টিকিট বিক্রি হবে না।

মো. আফজাল হোসেন আরও জানান, এবার ঈদ উপলক্ষে মোট ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। আর ঈদযাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে। ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে।

তবে কয়টি বিশেষ ট্রেন চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে।

ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.