Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:30 am
অন্যান্য

পিলখানা পিলখানা হত্যাযজ্ঞ: শহীদ সেনা দিবস আজ

পিলখানা পিলখানা হত্যাযজ্ঞ: শহীদ সেনা দিবস আজ

আজ চাঞ্চল্যকর পিলখানা হত্যাকাণ্ডের ১৬তম বার্ষিকী। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহের নামে সংঘটিত হয় বর্বরতম এ হত্যাযজ্ঞ।  এ নির্মম, নৃশংস ও ভয়ংকর হত্যাযজ্ঞের মাধ্যমে রচিত হয় বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।  ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের নামে দেশের ৫৭ জন চৌকশ সেনা কর্মকর্তা ও ১৭ বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়।

২৫ ফেব্রুয়ারির ক্ষত আজও পীড়া দেয় দেশবাসীকে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে শোকাবহ পিলখানা ট্র্যাজেডির এ দিনটিকে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

Advertisement

এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় আজ সকালে বনানী সামরিক কবরস্থানে শহিদ সেনা কর্মকর্তাদের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। শহিদ পরিবারের পক্ষ থেকে আজ সকালে রাওয়া ক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.