আজ থেকে আগামী দুই দিন কমে যেতে পারে মেঘ। এতে আজ সকাল থেকে রোদ কিছুটা বাড়তে পারে। এতে বাড়তে পারে শীতও কিছুটা। তবে দুই দিন বিরতি দিয়ে ২৪ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে আবারও বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর থেকে আজ রোববারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আর সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
